০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর বেগমগঞ্জে ৩১শ’ ইয়াবাসহ আটক ৬

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:৫৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
  • / 39
মোজাম্মেল হক, নোয়াখালী
 বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।আটককৃতরা হচ্ছেন, বেগমগঞ্জ উপজেলার আলীপুরের বাসিন্দা আবুল কালাম জহির (৪৮), বিবি আয়েশা লিপি (২৩), জমিদারহাট এলাকার ইমরান হোসেন রকি (২৮), ফারুক হোসেন (৩৮), সাইফুল ইসলাম সুজন (২৭) ও ওহিদুজ্জামান (২৩)।
পুলিশ জানায়, জেলা ডিবি পুলিশের ওসি কামরুজ্জামান সিকদারের নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানকালে আলীপুর এলাকা থেকে ২৬শ ইয়াবাসহ আবুল কালাম জহির ও বিবি আয়েশা লিপিকে আটক করা হয়। পরে জমিদারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫’শ ইয়াবাসহ অপর চারজনকে আটক করে।
জেলা ডিবি পুলিশের ওসি কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বেগমগঞ্জে অভিযান চালিয়ে ৩ হাজার ১শ ইয়াবাসহ ৬ জনকে আটক করা হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

নোয়াখালীর বেগমগঞ্জে ৩১শ’ ইয়াবাসহ আটক ৬

প্রকাশ : ০৮:৫৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০