০২:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটের আদিতমারীতে সড়ক দুর্ঘটনায় ডাক্তারের এর মৃত্যু।

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৪:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
  • / 72

মোঃ ফারুক হোসাইন, লালমনিরহাট
লালমনিরহাটের আদিতমারীতে সড়ক দুর্ঘটনায়  
মেডিকেল অফিসার ডা. এ এফ এম গোলাম আম্বিয়া আদিলের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহঃস্পতিবার বেলা সোয়া ৩টা নাগাদ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বুড়িরবাজার এলাকায় ইজিবাইক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেলে স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিক আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে আদিতমারী সাস্থ্য কমপ্লেক্স এর দায়ীত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আদিল ওই উপজেলার খাতাপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর পুত্র। তিনি লালমনিরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
এক কয়েক মাস আগে তিনি দাম্পত্য জীবন শুরু করেছিলেন। মেধাবী এই চিকিৎসকের অকাল মৃত্যুতে তাঁর সাবেক কর্মস্থল আদিতমারী উপজেলা ও বর্তমান কর্মস্থল লালমনিরহাট সদরসহ পরিচিত মহলে শোকের ছাঁয়া নেমে এসেছে।
বর্তমানে আদিলের মরদেহ আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দূর্ঘটনার বিষয়টি আমরা জানতে পেরেছি,কিন্তু এ বিষয়ে কোন অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

লালমনিরহাটের আদিতমারীতে সড়ক দুর্ঘটনায় ডাক্তারের এর মৃত্যু।

প্রকাশ : ০৪:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০