০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
টাঙ্গাইলের মানুষ নদী গর্বের হাত থেকে রক্ষা পাবে: পানি সম্পদ উপমন্ত্রী
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৪:৩১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
- / 32
মোঃ শরিফুল ইসলাম মাহফুজ,টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম
করোনা সঙ্কটের মধ্যেও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের কাজ অব্যাহত ছিলো বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি বন্যা কবলিত সকল এলাকায় খোঁজ খবর রাখছি এবং বন্যা পূর্বাভাস পেয়ে নির্বাহী প্রকৌশলীদের জরুরি ভিত্তিতে জিও ব্যাগ নিয়ে তৈরি থাকতে নির্দেশ দিয়েছি। পর্যায়ক্রমে সকল ঝুঁকিপূর্ণ এলাকায় স্থায়ী বাঁধ প্রকল্প নেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ী ইউনিয়নের বেলটিয়া ঘাট নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে পানি সম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম আরো জানান, ‘টাঙ্গাইলে মোট ৬১০ কোটি টাকার প্রকল্প চলমান আছে। যে ৩৭ টি বাড়ি ভেঙ্গেছে, শুকনা মৌসুমে সেখানে আমরা সরকারি খরচে মাটি ভরাট করে দিবো।
এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকা ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপমন্ত্রী শামীম। এ সময় তিনি আরো বলেন, ‘আম্ফানে ক্ষতিগ্রস্ত এলাকা ভ্রমণ করেছি এবং দেখেছি সেখানে বিএনপি’র কেউ জনগণের পাশে নেই। যারা দুর্যোগে জনগণের পাশে থাকে না, তাদের মুখে সরকারের সমালোচনা মানায় না। জনকল্যাণের রাজনীতিই বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণশক্তি।
টাঙ্গাইল-৪ সংসদ সদস্য হাছান ইমান খান সোহেল হাজারী, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, পানি উন্নয়ন প্রকৌশলী (কেন্দ্রীয় অঞ্চল) আব্দুল মতিন সরকার, প্রধান প্রকৌশলী (ড্রেজার) মো. আজিজুল হক, নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম। জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।





















