০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
অসহায় নারী কে বসত ঘর তৈরি করে দিলো “মানবতার সেবায় আমরা” সংগঠন
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:০২:০০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
- / 41
মোজাম্মেল হক, নোয়াখালী
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া গ্রামে এক নারীকে ঘর তৈরি করে দিয়ে এক মানবতার নজির স্থাপন করেছে ‘মানবতার সেবায় আমরা’ নামক একটি সামাজিক সংগঠন। ওই ঘরহীন নারীর নাম রাজিয়া বেগম। তার কোন থাকার ঘর নেই খবর পেয়ে সংগঠনের উদ্যোগে ঘরটি তৈরি করে দিয়েছে।
রাজিয়া বেগম সাংবাদিকদের কে জানান, দীর্ঘদিন ধরে আমি একটি ভাঙ্গা ঘরে বসবাস করে আসছিলাম। বিষয়টি ‘মানবতার সেবায় আমরা’ সংগঠনের কর্মীরা জানতে পেরে আমার বাড়ীতে আসে। তারা আমাকে একটি ঘর করে দেবে বলে আশ্বাস দেয়। তারই প্রতিশ্রুতিতে তারা আমার ঘরের কাজ শুরু আমার ঘরের কাজ সম্পুর্ন করে আমার কাছে হস্তান্তর করে।
তিনি আরো বলেন, আমি এই সংগঠনের সকল সদস্যের জন্য প্রাণভরে দোয়া করি আল্লাহ যেন তাদের সব সময় ভালো রাখে এবং আরো বেশি বেশি মানুষের উপকার করতে পারে। আমি এই ঘরটি পেয়ে খুবই আনন্দিত। এই জন্য তাদের কে ধন্যবাদ জানাই।
‘মানবতার সেবায় আমরা’ সংগঠনটির সিনিয়র সদস্য মোঃ শাহজাহান সাংবাদিকদের কে বলেন আমরা গত ১১ই এপ্রিল ২০২০ ইং তারিখে এই সংগঠনটি কার্যক্রম শুরু করি সবসময় চেষ্টা করবো গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
তিনি আরো বলেন, ‘কিছুদিন আগে আমরা খবর পাই রাজিয়া বেগম নামের ওই মহিলার থাকার মতো কোনো ঘর নেই। তাই আমরা তাকে একটি ঘর করে দেয়ার প্রতিশ্রুতি দিই। তারই ধারাবাহিকতায় আমরা তাকে ঘর করে দিতে সক্ষম হয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি যে সকল ভাইয়েরা সব সময় আমাদের সংগঠনকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। বিশেষকরে আমাদের প্রবাসী ভাইয়েরা সবসময় আমাদের আর্থিকভাবে সহযোগিতা করেছেন বলেই আমরা এই ঘরটি করে দিতে সক্ষম হয়েছি। তাই তাদেরকেও ধন্যবাদ জানাই। পাশাপাশি যেসকল তরুণ স্বেচ্ছাসেবক ভাইয়েরা দিন-রাত পরিশ্রম করে এই কাজটি সম্পুর্ন করছেন তাদেরকেও ধন্যবাদ জানান এই সিনিয়র সদস্য।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম মেম্বার বলেন এ ধরনের সামাজিক সংগঠনগুলো সব সময় মানুষের উপকার করে আসছে। আমি সবসময় ‘মানবতার সেবায় আমরা’ সংগঠনের পাশে থাকবো এবং সহযোগিতা করবো।
স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গও এই উদ্যোগকে জানিয়েছেন। ৯নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মোহাম্মদ কাজল বলেন ‘মানবতার সেবায় আমরা’ সংগঠনটির এই ধরনের সামাজিক কাজে আমরা অত্যন্ত আনন্দিত এবং অনুপ্রাণিত। আমি আশা করি এভাবে রাজিয়া বেগমের মতো সমাজের আরো অনেকেই উপকৃত হবে। তিনি ‘মানবতার সেবায় আমরা’ সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন।





















