০৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

করোন আক্রান্ত হয়ে সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৯:৩৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
  • / 113

অনলাইন ডেস্ক
কোভিড-নাইনটিনে আক্রান্ত হয়ে সারা বিশ্বে এখন পর্যন্ত তেরশোর বেশি বাংলাদেশি মারা গেছেন। আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কয়েক শ’ প্রবাসী। দেশে দেশে বাংলাদেশিদের আক্রান্ত ও মৃত্যুর খবরে আতঙ্ক বিরাজ করছে কমিউনিটিতে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবীর ১৯টি দেশে এ পর্যন্ত ১৩৮০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশগুলোর বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীদের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জিসিসিভুক্ত মধ্যপ্রাচ্যের ছয় দেশে এখন পর্যন্ত ৭৫৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শনিবার (০৪ জুলাই) বিকেল পর্যন্ত সৌদি আরবে ৫২১ জন বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে মারা গেছেন প্রায় ১২৫ জন। আর কুয়েতে মারা গেছেন ৬০ জন বাংলাদেশি।
এছাড়া ওমানে ২০ জন, কাতারে ১৮ জন ও বাহরাইনে ৯ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। সব মিলিয়ে জিসিসিভুক্ত ছয় দেশে এখন পর্যন্ত মারা গেছেন ৭৫৩ জন।
অন্যদিকে যুক্তরাজ্যে ৩০৫ জন, যুক্তরাষ্ট্রে ২৭২ জন, ইতালিতে ১৪ জন, কানাডায় ৯ জন, সুইডেনে ৮ জন, ফ্রান্সে ৭ জনসহ এখন পর্যন্ত মোট ১৯ দেশে এক হাজার ৩৮০ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
এদিকে, বাংলাদেশে শনিবার (০৪ জুলাই) আরও ৩ হাজার ২৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন। এছাড়া আরও ২৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৯৯৭ জনে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। 
অন্যদিকে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কোটি ছাড়িয়েছে। এছাড়া মৃতের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের সবশেষ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৩ লাখ ৮২ হাজার ৮৯০ জনে। এছাড়া মারা গেছেন ৫ লাখ ৩৩ হাজার ৪৭৩ জন।

Please Share This Post in Your Social Media

করোন আক্রান্ত হয়ে সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির মৃত্যু

প্রকাশ : ০৯:৩৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০