০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে কৃষি অধিদপ্তরের উপপরিচালকের মৃত্যু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৯:১৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
  • / 35

অনলাইন ডেস্ক

করোনায় আক্রান্ত হয়ে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কাসেম আজাদ মারা গেছেন। আজ রোববার দুপুরে অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. শাহাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। নমুনার পরীক্ষায় গত ২৫ জুন তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানা গিয়েছিল। যে কারণে তিনি তার পরিবারের কাছে ময়মনসিংহে চলে গিয়েছিলেন। সেখানে মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল।’

মো. আবুল কাসেম আজাদের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়।

Please Share This Post in Your Social Media

বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে কৃষি অধিদপ্তরের উপপরিচালকের মৃত্যু

প্রকাশ : ০৯:১৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০