১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ দুপুরে ঔষধ প্রশাসনের সঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের বৈঠক

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:৩১:০০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
  • / 59

অনলাইন ডেস্ক

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত অ্যান্টিবডি ও অ্যান্টিজেন কিট বিষয়ে আজ রোববার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীদের সঙ্গে ঔষধ প্রশাসন অধিদপ্তরের বৈঠক হবে।

আজ গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও গণস্বাস্থ্য কেন্দ্রের জিআর কোভিড-১৯ র‌্যাপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুর ১২টায় বৈঠকটি হবে। এতে অংশ নিতে কিটের উদ্ভাবক বিজ্ঞানী-গবেষক ড. বিজন কুমার শীল ও তিনিসহ তিন জনের একটি দল ঔষধ প্রশাসন অধিদপ্তরে যাবেন।

ডা. মুহিব উল্লাহ খোন্দকার বলেন, ‘অ্যান্টিবডি কিটের নিবন্ধনের অনুমোদন না দিলেও পরবর্তীতে কিটটির উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় টেকনিক্যাল সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছিল ঔষধ প্রশাসন। পরে আমরা তাদের কাছে সময় চাই। যার পরিপ্রেক্ষিতে আজ বৈঠকের জন্য আমাদের সময় দেওয়া হয়েছে।’

‘বৈঠকে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসনের (এফডিএ) আমব্রেলা গাইডলাইন অনুসরণ করে আমাদের অ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষা নিয়ে আলোচনা হবে। কারণ, আমরা তা অনুসরণ করে পরীক্ষা করে দেখেছি, আমাদের কিটের কার্যকারিতা প্রমাণ হয়েছে। একইসঙ্গে অ্যান্টিজেন কিটের কার্যকারিতা পরীক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কোন গাইডলাইন অনুসরণ করবে, সেটা নিয়েও আলোচনা হবে’, বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

আজ দুপুরে ঔষধ প্রশাসনের সঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের বৈঠক

প্রকাশ : ০৬:৩১:০০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০