০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বাগেরহাটে হরিণের মাংস আটক
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:৪৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
- / 37
অনলাইন ডেস্ক
শনিবার (০৪ জুলাই) সকালে পূর্ব সুন্দরবন সংলগ্ন মোংলার পশুর নদীতে অভিযান চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস, একটি মাথা, চারটি পা ও একটি নৌকা আটক করে বন রক্ষীরা।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনের করমজল ফাঁড়ি ও চিলা বিশেষ টহল দল নিয়মিত অভিযান পরিচালনা করছিল।
সকালে সুন্দরবন থেকে একটি মাছ ধরা নৌকা পশুর নদীতে অবস্থানকালে তাদেরকে বনরক্ষীরা চ্যালেঞ্জ করলে ৩ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এসময় নৌকাটি তল্লাশি চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস, একটি মাথা, চারটি পা পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, শিকারীরা বন থেকে হরিণ শিকার করে লোকালয়ে ফিরছিল। এ ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।





















