০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী সদরে ইউপি সদস্য হোরন হত্যার প্রতিবাদে মানববন্ধন

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৭:৫৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
  • / 38

মোজাম্মেল হক,নোয়াখালী
 নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউপি সদস্য মোঃ হোরনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
আন্ডারচর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় কয়েক শতাধিক মানুষ এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ নেয়। মানববন্ধনে ইউপি সদস্য হোরন মেম্বারের মারা যাওয়ার ৮দিন পরেও কোনো আসামী গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশসহ খুনিরা প্রকাশ্যে এখনো ঘোরাফেরা করছে বলে অভিযোগ করেন তারা। এসময় তরা দ্রুত আসামীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানায়।উল্লেখ্য, গত (২৬ জুন) শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ওহিদুল হক মেম্বারের বাড়ির সামনে মোটরসাইকেলের গতিরোধ করে ইউপি সদস্য হোরনকে গুলি করে ও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে চলে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

নোয়াখালী সদরে ইউপি সদস্য হোরন হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ : ০৭:৫৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০