০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নেত্রকোনায় করোনায় ভূমি অফিস সহকারীর মৃত্যু
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৯:১৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / 34
কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ভূমি কার্যালয়ের অফিস সহকারী মো. গোলাম রাব্বানীর করোনায় মৃত্যু হয়েছে।
কেন্দুয়া থানার ওসি মো রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ভোরে এলাকায় মাইকিং করা হয়েছে। পরবর্তীতে জানাজা শেষে গ্রামের বাড়ি বারহাট্টায় লাশ পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, গোলাম রাব্বানীর নিজ বাড়ি বারহাট্টা উপজেলায়। কেন্দুয়া উপজেলা কর্মস্থল হওয়ার সুবাদে তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন। গত এপ্রিল মাসে কেন্দুয়ায় সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্তের সময় গোলাম রাব্বানীও অসুস্থ হয়েছিলেন। নমুনা পরীক্ষা পরে করায় করোনা পজেটিভ আসলে শ্বশুর বাড়ি মাসকা বালিজুরিতেই আইসোলেশনেই ছিলেন।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রথমে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে ঈশ্বরগঞ্জ পৌঁছাতেই মারা যান তিনি।
গোলাম রব্বানীর ছেলে আবুল হাসনাত আব্দুল্লাহ জানান, গত ২২ জুন গোলাম রব্বানীর নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ ল্যাবে পাঠালে ২৭ জুন তার করোনা পজেটিভ আসে। তখন থেকেই তিনি কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের বালিজুরী গ্রামে শ্বশুর বাড়িতে হোম আইসোলেশনে চলে যান।
তিনি বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের রামপুর গ্রামের মৃত কালাচান মিয়ার ছেলে।





















