০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মমতার এক হুমকিতে বের হলো ৪ হাজার বাস!
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৭:৩৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / 43
অনলাইন ডেস্ক
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর সেখানকার রাস্তায় বেসরকারি বাস-মিনিবাসের সংখ্যা বেড়েছে। ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং ভাড়া বৃদ্ধির দাবিতে সোমবার (২৯ জুন) থেকে গাড়ি তুলে নিয়েছিলেন বাসমালিকদের একাংশ। মমতার হুঁশিয়ারির পর বৃহস্পতিবার (২ জুলাই) এক ধাক্কায় প্রায় চার হাজার বেসরকারি বাস নেমেছে।
রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এ দিন শহরে প্রায় ১৮০০ সরকারি এবং ৩৮০০ বেসরকারি বাস চলছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।
বাস মালিকদের একাংশ বাস না নামানোর ঘোষণা দেয়ার পর মমতা বলেন, দুই এক দিনের মধ্যে রাস্তায় বাস না নামালে, সেগুলো অধিগ্রহণ করা হবে। প্রয়োজনে চালক দিয়ে বাস চালানো হবে বলেও স্পষ্ট বার্তাও দেন সংগঠনগুলোকে।
এরপরই বুধবার পরিবহণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন বাস-মিনিবাস সংগঠনগুলো। এরপর বৃহস্পতিবার থেকে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি।
সূত্র: আনন্দবাজার।





















