০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা: ভারতে পাঁচদিনেই আক্রান্ত হয়েছেন এক লাখের বেশি

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৪:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
  • / 45

অনলাইন ডেস্ক
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। পাঁচদিনেই আক্রান্ত হয়েছেন এক লাখের বেশি। এ পর্যন্ত মারা গেছেন প্রায় ১৮ হাজার। সংক্রমণ বাড়লেও স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে দেশটি। প্রায় সাড়ে তিনমাস পর খুলে দেওয়া হয়েছে ঐতিহ্যবাহী কলকাতা কফি হাউজও।
ভারতে এক মাসের মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা দিগুণ হয়ে ৬ লাখে পৌঁছেছে। এর মধ্যেই আনলক-১ সিরিজের মাধ্যমে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করা হয়েছে।
এই সময়ে দেশটিতে মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন অর্ধেকের বেশি মানুষ। মৃত্যুর হারও ছিল আগের মতোই ৩ শতাংশের নিচে। তবে শেষ পাঁচ দিনে ভারতে লক্ষাধিক মানুষের দেহে করোনা শনাক্তে উদ্বিগ্ন দেশটির চিকিৎসক মহল।
এদিকে, টানা ৩ মাস ১১ দিন পর মধ্য কলকাতার কলেজ স্ট্রিটের ঐতিহাসিক কফি হাউজ খুলে দেয়া হয়েছে। তবে আগতদের স্বাস্থ্যবিধি মেনেই আড্ডা জমাতে হবে এখানে।
ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ হাজারের বেশি মানুষ কোভিড আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৪ শতাধিক। এই সময়ে সুস্থ হয়েছেন ১২ হাজারের বেশি।

Please Share This Post in Your Social Media

করোনা: ভারতে পাঁচদিনেই আক্রান্ত হয়েছেন এক লাখের বেশি

প্রকাশ : ০৪:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০