০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাট জেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১২:৫৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
  • / 39

ফারুক হোসাইন, লালমনিরহাট
লালমনিরহাটে বিভিন্ন জায়গায়  বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় অন্তত ৮ জন অাহত হওয়ার খবরও পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে ২ জন ও পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকায় ২ জনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকার খন্দকার অালীর পুত্র জাহেদুল ইসলাম (২৬) ও একই এলাকার জহির উদ্দিনের পুত্র রাকিব হোসেন (২৪) মাছ ধরতে গেলে বজ্রপাতে তাদের মৃত্যু ঘটে। 
একই সময় হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কালিবাড়ী দোলায় মাছ মারতে গিয়ে পুর্ব বেজগ্রাম এলাকার রমজান অালীর পুত্র মন্টু মিয়া (৪০) ও অাব্দুল হামিদের পুত্র অাতি (৩৮) মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যায়। 
এছাড়া বজ্রপাতে পাটগ্রামের বাচ্চা মিয়া, সফিকুল ইসলামসহ বিভিন্ন এলাকার অন্তত ৮ জন আহত হয়েছে।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত ও হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

লালমনিরহাট জেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

প্রকাশ : ১২:৫৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০