১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে জলাব্ধতা নিরসনের দাবীতে ২ শতাধিক কৃষকের মানববন্ধন
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১১:৫৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
- / 37
মোস্তাকিম হোসেন,পাঁচবিবি(জয়পুরহাট)
জয়পুরহাটের পাঁচবিবিতে জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন করেছে ২ শতাধিক ক্ষতিগ্রস্ত কৃষকেরা।
উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের রামনগর লাল ব্রীজ এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ১০ থেকে ১১ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী চলা এই মানববন্ধনে অংশ গ্রহন করেন আয়মারসুলপুর ইউনিয়নের রামনগর, কেশবপুর ও ধরঞ্জী ইউনিয়নের পাড়ইল, সমসাবাদ, জোগাইপুর, বাগুয়ান, কোতোয়ালীবাগ,কড়িয়া এলাকার কৃষকেরা।
মানববন্ধন চলাকালে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন রামনগর গ্রামের বাদল হোসেন, মইনুল ইসলাম, সমসাবাদ এলাকার সাবেক ইউপি সদস্য ছলিম উদ্দিন আকন্দ, আজিজুল ইসলাম প্রমুখ।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান,আয়মারসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম বেনুর সহযোগী সাইদুল ইসলাম ও নুর আমিন রামনগর ব্রীজের পূর্ব পারে ফসলী জমিতে পুকুর খনন করায় পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে দুই ইউনিয়নের ১৩টি মৌজার হাজার হাজার একর ফসলি জমিতে ৪/৫ফুট জমে থাকা পানি। আর এ কারনে কৃষকের কচু, পাট, পুইশাক, ভুট্টা পটল, করলাসহ অন্যান্য ফসল পঁচে নষ্ট হয়ে যায়। অবিলম্বে পানি নিস্কাশনের ব্যবস্থা করতে মাননীয় প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট কৃর্তপক্ষের দৃষ্টি কামনা করেছেন কৃষকেরা।
অভিযুক্ত পুকুর খননকারী রামনগর গ্রামের সাইদুল ইসলাম জানান, সরকারী ক্যানেল সংস্কার না থাকায় পানি আটকে পড়েছে। ক্যানেলের ব্যবস্থা না হলে আমি পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিবো।
আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম বেনু জানান, এখানে যে ক্যানেল ছিল সেটি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বন্ধ হয়েছে। যেখানে পানি বন্ধ আছে সেটা ব্যক্তি মালিকানা জায়গা। এটা আমার লোক বন্ধ করে দিয়েছে। আর এটা নিয়ে একটা অভিযোগ আছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিম সারোয়ার বলেন, অনেক গুলো অফিযোগ পড়েছে। এই মহুর্তে আমার মনে পড়ছে না।





















