০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পেঁয়াজ-আলু-ডিমের দাম কঠোরভাবে মনিটরিং হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৭:২০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
- / 79
নিজেস্ব প্রতিবেদক,ঢাকা
বেঁধে দেওয়া পেঁয়াজ, আলু, ডিমের দাম কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। আজ শুক্রবার সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের বাসায় সাংবাদিকদের তিনি এমনটি জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বাজার সিন্ডিকেট নিয়ে কঠোর অবস্থানে রয়েছে মন্ত্রণালয়। এছাড়া, জনবলের ঘাটতি থাকা সত্ত্বেও ভোক্তা অধিকার কাজ করছে বলেও জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, সবাই মিলে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।
ইলিশ মাছ রপ্তানি নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা সারা বছর ইলিশ মাছ রপ্তানি করি না। দূর্গাপূজা পশ্চিমবঙ্গের বাঙালির বড় উৎসব। আমরা শুভেচ্ছা স্বরূপ উৎপাদিত ইলিশের মাত্র ২ ভাগ রপ্তানি করি।
এর আগে গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে তিনটি পণ্যের দাম বেঁধে দেয় সরকার।
এদিন বাণিজ্যমন্ত্রী জানান, ভোক্তা পর্যায়ে আলুর দাম হবে ৩৫ থেকে ৩৬ টাকা । আর পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া একটি ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।





















