১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
করোনা আপডেট পটুয়াখালী
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৭:৫২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
- / 38
দিপংকর দাস,পটুয়াখালী
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস সংক্রমিত হচ্ছে। এ উপজেলায় প্রথম দিকে যদিও করোনা ভাইরাসের উপস্থিতি ছিলোনা কিন্তু দিন যত যাচ্ছে পরিস্থিতি ততই খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। অথচ মির্জাগঞ্জ উপজেলায় বর্তমানে চলছে গ্রীনজোন। গত কাল সন্ধায় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন লিজা জানান এ পর্যন্ত মোট ৩৩৭ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, তার মধ্যে আমরা ৩১১ টি নমুনার রেজাল্ট হাতে পেয়েছি। এই ৩১১ টি নমুনা পরীক্ষার মধ্যে নেগেটিভ এসেছে ২৯০ টি এবং পজিটিভ এসেছে ২১ টি। এই ২১ জন পজিটিভের মধ্যে মারা গেছে ১ জন, সুস্থ হয়েছে ৭ জন, এবং বাকি ১৩ জন উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের তত্বাবধানে বাসায় চিকিৎসা নিচ্ছেন।





















