১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আরও ২ ডাক্তারের মৃত্যু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:১৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
  • / 60

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জন চিকিৎসক মারা গেছেন। তাদের একজন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের পেডিয়াট্রিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোলাম সারোয়ার এবং অন্যজন ইমপালস হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি বিভাগের চিকিৎসক ডা. মোহসীন কবীর।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডা. গোলাম সারোয়ার চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের ছাত্র ছিলেন। আজ বুধবার ভোররাত ৪টায় ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।’

এফডিএসআর’র যুগ্ম সম্পাদক বলেন, ‘ডা. মোহসীন কবীর ময়মনসিংহ মেডিকেল কলেজের ২২তম ব্যাচের ছাত্র ছিলেন। তিনিও আজ ভোররাতে ইমপালস হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

তিনি জানান, এই দুজন চিকিৎসককে নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৫৭ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৮ জন চিকিৎসক।

Please Share This Post in Your Social Media

করোনায় আরও ২ ডাক্তারের মৃত্যু

প্রকাশ : ০৬:১৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০