১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে করোনাকালে জনগণের পাশে ব্র্যাক

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৫:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
  • / 37

মোজাম্মেল হক,চাটখিল(নোয়াখালী)
নোয়াখালী জেলায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংকটে ক্রান্তিলগ্নে সাধারণ জনগণের পাশে নানাবিধ কর্মসূচি নিয়ে ইতিবাচক ভূমিকা রেখেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’।
ব্র্যাক নোয়াখালী জেলায় মহামারী করোনা মোকাবিলায় যেসব কার্যক্রম পরিচালনা করছে, তার মধ্যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে, থানা ও উপজেলায়, হাটবাজারে লিফলেট বিতরণ, বাজার ও জনবহুল স্থানে জনসাধারণের হাত ধোয়ার জন্য পানির ড্রাম স্থাপন, সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে বিভিন্ন দোকানের সামনে বৃত্ত অংকন, পাড়ায় মহল্লার দেয়ালে দেয়ালে সচেতনতামূলক স্টীকার লাগানো সহ সমগ্র জেলায় সপ্তাহ ব্যাপি মাইকিং করা হচ্ছে। এছাড়াও সংস্থাটি জনগণের মাঝে সাবান, টয়লেট ক্লিনার, মাস্ক ও স্যানেটারী ন্যাপকিন বিতরণ করছে।
ব্র্যাকের আঞ্চলিক কর্মকান্ড হিসাবে করোনা ভাইরাস উপলক্ষে নোয়াখালী সোনাপুর শাখায় বিকাশের মাধ্যমে এবং হ্যান্ড ক্যাশের মাধ্যমে অতিদরিদ্র ৪৮০টি পরিবারে দেড় হাজার টাকা করে মোট ৭২ হাজার টাকা বিতরণ করেছে।
এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের তালিকাভুক্ত ১ হাজার ৩৪টি পরিবারে ব্র্যাক-পেপসিকোর খাদ্য সহায়তা হিসেবে দুই দফায় প্রত্যেকটি পরিবারকে ৩২ কেজি চাল, ৪ কেজি ডাল, ২ কেজি লবন, ২ কেজি চিনি, ২ কেজি সুজি, মিনি সাইজের ২০ প্যাকেট বিস্কুট, ৪ কেজি আটা ও ৪ লিটার করে সয়াবিন তেল সরবরাহ করেছে।
এছাড়া গত ২৩ মার্চ থেকে ঋণ আদায় বন্ধ করে ক্ষুদ্র ও মাঝারি গ্রাহকদের বিকাশের মাধ্যমে প্রায় ৫ লাখ  টাকা সঞ্চয় ফেরত দিয়েছে সংস্থাটি।
পেপসিকোর উদ্যোগে দ্বিতীয় দফা খাদ্য সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্র্যাক দাবি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল কাদের, ব্র্যাক জেলা সমন্বয়কারী আক্তারুল ইসলাম, বিমল চন্দ্র পাল, আব্দুর রহিম, বিপ্লব সাহা ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক সাইফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

নোয়াখালীতে করোনাকালে জনগণের পাশে ব্র্যাক

প্রকাশ : ০৫:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০