১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পটুয়াখালী মির্জাগঞ্জে মধ্যরাতে ডাকাতি
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৪:৫৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
- / 37
দিপংকর দাস,পটুয়াখালী(প্রতিনিধি)
মির্জাগঞ্জ উপজেলার ৪ নং দেউলী সুবিদখালীর ১নং ওয়ার্ড পূর্ব সুবিদখালী গ্রামে রোজ সোমবার রাত ১ টায় সময় মৃত্য রুস্তম আলী প্যাদার বাসায় ডাকাতি হয় রাতে বাসায় ছিলো মৃত্য রুস্তম আলী প্যাদার স্ত্রী ও এক বৃদ্ধ লোক।তাদের কে চোখ,হাত,ও পা বেধে ফেলে ডাকাতের দল, তারা স্বর্নের চেইন ও কানের দুল এবং আলমারি ভেঙ্গে নগদ একলক্ষ টাকা সহ মালামাল নিয়ে যায়। মৃত্য রুস্তম আলীর স্ত্রী বলেন ডাকতরা রাত আনুমানিক ১ টার সময় ঘরের দরজা ভেঙে ডুকে পরে এবং রাত ৩ টায় ডাকাতি করে চলে যায়। এবং তারা থানায় একটি অভিযোগ দিয়েছেন। পরিবারকে দেখতে মির্জাগঞ্জ উপজেলার স্বনামধন্য ভাইস চেয়ারম্যান, মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ও পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহসভাপতি মো:-জহিরুল ইসলাম (জুয়েল) সিকদার, তার সাথে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পপাদ মোঃ মনিরুল ইসলাম ও মির্জাগঞ্জ উপজেলার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। ডাকাতি হওয়া পরিবারের মাঝে মির্জাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান তার নিজ অথায়নে সাহায্য ও সমোবেদনার হাত বাড়িয়ে দেয়।





















