০২:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: আরও এক মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা ৩৩
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৭:২৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
- / 44
রাজধানীর শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া মনিং বার্ড-২ লঞ্চের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টা ৪৮ মিনিটের দিকে এই মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন দমকল বাহিনীর সদরদপ্তরের ডিউটি অফিসার আনিসুর রহমান।
লঞ্চটি নদী থেকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
গতকাল সকালে এমভি ময়ূর-২ এর ধাক্কায় যাত্রীবাহী মনিং বার্ড-২ লঞ্চ ডুবে গেলে এখন পর্যন্ত ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।





















