০১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নোয়াখালীতে করোনায় পুলিশসহ দুজনের মৃত্যু
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৭:০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
- / 40
মোজাম্মেল হক, চাটখিল(নোয়াখালী)
নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্যসহ আরও দুজনের মৃত্যু হয়েছে। এ প্রথম জেলায় করোনায় পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জন।
সোমবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, হাতিয়া উপজেলার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওমর ফারুক (৩৬) অসুস্থবোধ করায় গত ২৪ জুন স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিয়ে যান। ২৫ জুন আসা রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। এরপর থেকে ওই পুলিশ সদস্য বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে নিজ বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন। ২৮ জুন রবিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়। উপজেলায় মোট মৃত্যু সংখ্যা ২২ জন।
এ দিকে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. নিলিমা ইয়াছমিন বলেন, সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বাদারিপুর গ্রামের বাসিন্দা আজিজুল হক (৭০) ২০ জুন নমুনা দিয়ে যান। পরবর্তীতে ২৫ জুন ওই ব্যক্তির করোনা শনাক্ত হওয়ার পর থেকে নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ জুন রাতে ওই হাসাপাতালে তিনি মারা যান।নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, নোয়াখালীবাসীকে সুরক্ষিত রাখতে গিয়ে বিভিন্নস্থানে দায়িত্ব পালনকালে রবিবার পর্যন্ত জেলায় ১৫১ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। এএক্সদের মধ্যে জেলায় এএসআই ওমর ফারুক প্রথম পুলিশ সদস্য যিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গতরাতে মারা যাওয়া ওমর ফারুক স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।





















