০১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম উলিপুরে বন্যা কবলিত মানুষের পাশে ওসি মোয়াজ্জেম হোসেন

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০১:০৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
  • / 39

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম উলিপুরে কয়েক দিনের ভারী বর্ষণ  ও উজানের ঢলে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে চরাঞ্চলসহ  গ্রাম গঞ্জের  বাড়িঘর , মৌসুমী ফসল, আমন বীজতলা,  রাস্তাঘাটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। 
১১ নং হাতিয়া ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন চরাঞ্চল পরিদর্শন ও পরামর্শ প্রদান করেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন ।
পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলে  নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য  উপজেলা পুলিশ প্রশাসন বাড়তি ডিউটি ব্যবস্থা গ্রহণ করেছেন।
এছাড়াও করোনাভাইরাস সংকটে পুলিশ সুপারের নির্দেশনায় প্রাণঘাতী করোনার সংক্রমণ থেকে মুক্তি পেতে করণীয় সম্পর্কে জনগণকে ক্রমাগত মনস্থাত্মিক পরামর্শ দেয়ার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের কাছে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ  পৌঁছে দেয়া, সবসময় মুখে মাস্ক ও প্রযোজ্য ক্ষেত্রে হাতে গ্লোলভস ব্যবহার, স্বাস্থ্য বিধি মেনে রাস্তায় চলাচল, গণপরিবহন চলাচল তদারকি, সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণসহ তাদের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন।
জানা যায়,অদ্য  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল হোসেন পানিবন্দি ৬০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল , হাত ও কাপড়  ধোয়ার একটি করে সাবান বিতরণ করেন।
চরাঞ্চল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন গ্রাজুয়েট ক্লাবের সমন্বয়ক মোঃ আব্দুর রাজ্জাক সরকার, সাব-ইন্সপেক্টর সনচয় কুমার ও পুলিশ সদস্য বৃন্দ সহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

কুড়িগ্রাম উলিপুরে বন্যা কবলিত মানুষের পাশে ওসি মোয়াজ্জেম হোসেন

প্রকাশ : ০১:০৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০