০১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার মহেশখালী রাতে আধারে অবৈধ ভাবে বালু পচার

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৫:২০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
  • / 35

মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার
কক্সবাজারের মহেশখালীর পাহাড়ের বিভিন্ন স্থান থেকে একাধিক সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে বালু বিক্রি করার অভিযোগ উঠেছে। জানা যায়, বর্ষা মৌসুমে আসলেই একাধিক সিন্ডিকেটের মাধ্যমে বালু বিক্রির প্রতিযোগিতা চলে। প্রতি ডাম্পার ১০০০-২০০০ টাকা করে বিক্রি করে অবৈধ বালু ব্যবসায়ীরা।ফলে পাহাড়ের ঢালু, রাস্তা ও পানি চলাচলের ছারা থেকে বালু বিক্রির মাধ্যমে মানুষের ঘরবাড়ী, ফসলী জমি নষ্ট হচ্ছে আর পাহাড় ধসের আশঙ্কা তো রয়েছে। আর প্রশাসন থেকে একের পর এক অভিযান চালালেও থেমে নেই বালু পাচারকারীরা। ভিন্ন ভিন্ন কৌশলে বিক্রি করছে বালি। এদিকে রাজস্ব হারাচ্ছে সরকার।
কালারমারছড়া ইউনিয়নের স্থানীয় এক এলাকাবাসী বলেন, ভোর পাঁচটার সময় একটা খালি ডাম্পার ভাড়া চাইতে গেলে ড্রাইভার জানান রাতভর বালু টানছি এখন ঘুমাতে হবে তাই ভাড়া হবে না বলে জানান। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও জানান কে বা কারা অবৈধভাবে বালু বিক্রি করতেছে এলাকার সবাই জানে কিন্তু ভয়ে মুখ খুলতে কেউ সাহস পাই না। তাই প্রশাসনের নিকট চেয়ে থাকা ছাড়া করার কিছু নেই। খুঁজ নিতে গিয়ে জানা যায়  কালারমারছড়া, শাপলাপুর, ছোট মহেশখালী, হোয়ানকের ইউনিয়নের কয়েকটি স্থান থেকে ক্ষমতাশীন দলের একাধিক প্রভাবশালী চক্রের মাধ্যমে বালু বিক্রির খবর পাওয়া গেছে। শাপলাপুরের ষাইটমারার বাসিন্দা মোস্তাফিজুর রহমান জানান, পাহাড়ের ঢালু, রাস্তা ও পানি চলাচলের ছারা থেকে ডাম্পার যোগে রাতভর বালু পাচার হয়। এই বালু ব্যবসার সাথে জড়িত আছে কয়েকটি  প্রভাবশালী মহল।
তারা নিয়মিত বালু বিক্রি করে আসছে ফলে পাহাড় ধস সহ পানি চলাচল মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুচিং মং মারমা অবৈধ ভাবে বালু বিক্রির বিষয়ে বলেন, উপজেলর বিভিন্ন স্থানে একাধিকবার অবৈধ ভাবে বালু বিক্রির জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ডাম্পার গাড়ীও জব্দ, জেল ও জরিমানা করা হয়েছে। অবৈধভাবে যারা বালু বিক্রি করে পরিবেশ ধ্বংস করছে তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. শরীফ বাদশা জানান,  মহেশখালীর বিভিন্ন স্থান থেকে যারা অবৈধ ভাবে বালু বিক্রি করে পরিবেশ ধ্বংস করতেছে তাদের খোঁজ খবর নিয়ে যতই প্রভাবশালী হউক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

কক্সবাজার মহেশখালী রাতে আধারে অবৈধ ভাবে বালু পচার

প্রকাশ : ০৫:২০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০