০১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বাগেরহাটের শরনখোলায় নতুন করে ৩ জনের করোনা সনাক্ত হয়েছে
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৫:১৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / 34
সাব্বির হোসেন,শরনখোলা(বাগেরহাট)
বাগেরহাটের জেলার শরণখোলায় উপজেলায় আজ রবিবার (২৮–০৬–২০২০) তারিখে চিকিৎসক সহ নতুন করে তিন জনের করোনা সনাক্ত হয়েছেন।
এরা হচ্ছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সালের স্ত্রী ডাঃ আকলিমা আক্তার শিল্পী (২৮), সোনালী ব্যাংক রায়েন্দা বাজার শাখার কর্মকর্তা বিশ্ব নাথ (৫৩) ও রাজাপুর গ্রামের সোবাহান হাওলাদারের স্ত্রী শাহিনুর বেগম (২৭) । রবিবার সকালে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট শরণখোলায় এসে পৌছালে এ খরব জানা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন জানান, গত ২৪ ও ২৫ জুন এদের নমুনা সংগ্রহ করে খুলনার পিসিআর ল্যাবে পাঠানো হয়। রবিবার সকালে তাদের তিন জনেরই করোনা পজেটিব রিপোর্ট পাওয়া যায়। এদের মধ্যে ডাঃ আকলিমা আক্তার শিল্পী (২৮) ও তার স্বামী ডাঃ ফয়সাল স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়াটারে আইসোলেশনে রয়েছেন। এছাড়া ব্যাংক কর্মকর্তা বিশ্বনাথ তার বাড়ি নড়াইলে এবং শাহিনুর বেগম রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের আইসোলেশনে রয়েছেন। এ নিয়ে শরণখোলায় এ পর্যন্ত ২৪ জন আক্রান্ত হয়েছেন এবং ১৫ জন সুন্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে তিনি জানান।





















