০১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ফুলবাড়ীতে মাদকদ্রব্য বিরোধী অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ আটক-৩

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১০:৩১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
  • / 37

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশনায় ফুলবাড়ী থানার পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ২কেজি গাঁজা ও ৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালারহাট-ফুলবাড়ী সড়কে শিমুলবাড়ী এলাকায় মোটরসাইকেল যোগে ২ কেজি গাঁজা বহন করে নিয়ে যাওয়ার সময় মোঃ রাজু আহমেদ (২২) ও মোঃ হারুন অর রশিদ(৩৮)কে আটক করে পুলিশ।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আজিজুল ইসলাম (৪৫) নামে এক মাদক বব্যবসায়ী পালিয়ে যায়।
ফুলবাড়ী থানা পুলিশের অপর এক অভিযানে বড়লই গ্রামের আনছা বাজার হতে ৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ মনিরুল ইসলাম (২৭)কে আটক করে পুলিশ।
এব্যাপারে রোববার(২৮ জুন) দুপুরে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজীব কুমার রায় জানান,আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

কুড়িগ্রামে ফুলবাড়ীতে মাদকদ্রব্য বিরোধী অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ আটক-৩

প্রকাশ : ১০:৩১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০