০১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ৪,৫০০ টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা করছে- ব্র্যাক
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৯:৩৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / 38
মোস্তাকিম হোসেন,(জয়পুরহাট)
মহামারি করোনা ভাইরাসরে কারণে অসহায় মানুষগুলো কর্মহীন হয়ে পড়ায় ব্র্যাকের হাইকমান্ডের নির্দেশে জয়পুরহাটের পাঁচবিবিতে ৪,৫০০ টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন সামগ্রী বিতরণ করছেন বে-সরকারি এনজিও সংস্থা ব্র্যাক।
জয়পুরহাট জেলায় ১২১৫টি আদিবাসি পরিবারের মাঝে পনের’শ করে প্রায় ৫০ লাখ টাকা সহায়তা দেওয়া প্রদান করেন। ঢাকার সাভারের রানাপ্লাজা গার্মেন্টস ধ্বংসের সময় কর্মরত ৬টি ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ সাড়ে পাঁচ লাখ টাকা প্রদান করা হয়। এছাড়াও অতিদরিদ্র ২৪৫৪টি পরিবারের মাঝে ৮০ হাজার টাকার পুই শাক ও মিষ্টি কুমড়ার বীজ বিতরণ,৮২৫টি পরিবারের মধ্যে ২ হাজার পিস সাবান,হারপিকসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
জয়পুরহাট জেলা ব্র্যাকের কর্মকর্তা ইমরুল চৌধুরী জানান, দেশের উন্নয়নের চাকা সচল রাখতে সরকার ও ব্র্যাকের নির্দেশে করোনার মধ্যেও প্রায় ৭ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। জয়পুরহাট জেলায় ব্র্যাকের সাড়ে ৭ হাজার গ্রাহকের জমানো প্রায় দেড় কোটির উপরে সঞ্চয়ের টাকা ফেরৎ দেওয়া হয় গ্রাহকের মাঝে।
তিনি আরোও বলেন,করোনার বিস্তাররোধে জনসচেতনতা মুলক লিফলেট বিতরণ ও মাইকে প্রচার করা হয়, ব্র্যাকের প্রতিটি কর্মিকে মাস্ক, সানিটেশন, হ্যান্ডগ্লোভসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয় বলেও জানিয়েছেন ব্র্যাকের এ কর্মকর্তা।





















