০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী কুয়াকাটায় উদ্ধারকৃত ০৪ শিশুকে অভিভাবকের কাছে হস্তান্তর করল পুলিশ

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
  • / 33

দিপংকর দাস,পটুয়াখালী
পরিবারকে না বলে আজানার পথে বেড়িয়ে পড়া স্কুল-মাদ্রাসা পড়ুয়া ০৪ শিক্ষার্থীকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুরা হলো সুমাইয়া (১৩), তাসিব হোসেন (১৩), ইয়াসিন (১৬) ও ইব্রাহিম (১৬)। মহিপুর থানা পুলিশ শুক্রবার শেষ বিকালে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করেন। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সন্তানদের ফিরে পেয়ে খুশি অভিভাবকরা। পুলিশের এই আন্তরিকতায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিভাবকরা। বৃহস্পতিবার রাতে কুয়াকাটা সৈকত থেকে টহলরত পুলিশ ওই ০৪ জন শিশুকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ জুন সকাল ১০ টায় উদ্ধারকৃত শিশু সুমাইয়া নানির লকার ভেঙ্গে টাকা নিয়ে প্রতিবেশী তাসিবকে নিয়ে বেড়িয়ে পড়ে অজনার পথে। ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে ওইদিন রাতেই তারা শরীয়তপুরগামী লঞ্চে উঠে। এসময় লঞ্চে ইয়াসিন ও ইব্রাহিমের সাথে তাদের স্বক্ষ্যতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। পুনঃরায় ঢাকা ঘুরে এ চার শিশু লঞ্চযোগে বরিশাল হয়ে কুয়াকাটায় এসে উপস্থিত হয়। আশ্রয় নেয় একটি আবাসিক হোটেলে। টাকা শেষ হয়ে গেলে খাবারসহ যাতায়াতের টাকা সংগ্রহের জন্য তারা মোবাইলসহ ট্যাব বিক্রি করতে গিয়ে টহল পুলিশের নজরদারিতে আসে। টহল পুলিশের আন্তরিকতায় শিশুরা এসময় সত্য ঘটনা খুলে বলে। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, উদ্ধার হওয়া কিশোর-কিশোরীদের  তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

পটুয়াখালী কুয়াকাটায় উদ্ধারকৃত ০৪ শিশুকে অভিভাবকের কাছে হস্তান্তর করল পুলিশ

প্রকাশ : ০৮:০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০