০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আরও এক পুলিশ কনস্টেবলের মৃত্যু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৫:৩৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
  • / 58

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. আতিয়ার রহমান নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘গতকাল রাত ১০টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

মো. আতিয়ার রহমানের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার কামালদিয়া গ্রামে। তিনি মানিকগঞ্জ জেলা পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ১৯৮৪ সালের ২৬ নভেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানিকগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ আতিয়ার রহমানের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

করোনা সংক্রমণের মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত ৩৮ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করলেন।

Please Share This Post in Your Social Media

করোনায় আরও এক পুলিশ কনস্টেবলের মৃত্যু

প্রকাশ : ০৫:৩৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০