১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিউজ দেওয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৫:১৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
  • / 47

মোজ্জামেল হক, চাটখিল(নোয়াখালী)
চাটখিল প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক সমকালের নোয়াখালী জেলা প্রতিনিধি আনোয়ারুল হায়দারকে প্রাণনাশের হুমকি দিয়েছে মাদক ব্যবসায়ী ও তার সহযোগীরা। এই ব্যাপারে সাংবাদিক আনোয়ারুল হায়দার গতি বুধবার সন্ধ্যায় চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হাসান ইমাম রাসেল এর বিরুদ্ধে দৈনিক সমকালে গত ২৩ জুন মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ হাওয়ার পর রাসেল ও তার সহযোগিরা সাংবাদিক আনোয়ারুল হায়দারকে হাত পা কেটে ফেলে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেয়। অভিযোগে আরো জানা যায়, রাসেল ইতিপূর্বে ২ টি মাদক মামলায় গ্রেফতার হয়ে সাজা ভোগ করেন। মাদক ব্যবসায়ী রাসেল ও তার সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছেন নোয়াখালীর সাংবাদিকরা। এই ব্যাপারে চাটখিল থানার ওসি আনোয়ার ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, হুমকি দাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিউজ দেওয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

প্রকাশ : ০৫:১৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০