১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ফেনসিডিলসহ এক মাদক চোরাকারবারিকে আটক করছে র্যাব-৫
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৬:৫৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
- / 51
মোস্তাকিম হোসেন,পাঁচবিবি(জয়পুরহাট)
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫৭ বোতল ফেনসিডিলসহ আব্দুর রহমান রাকিব (১৮) নামের এক মাদক চোরাকারবারিকে আটক করছে র্যাব-৫ সদস্যরা। আটককৃত রাকিব কোতয়ালীবাগ গ্রামের মোঃ রুহুল আলম এর ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম জানান, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার কোতয়ালীবাগ গ্রামের আব্দুর রহমান রাকিবের বাড়িতে অভিযান চালায়। এসময় রাকিবের বাড়িতে অভিনব কায়দায় রাখা ১৫৭ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদক কারবারির সাথে জড়িত থাকার অপরাধে আব্দুর রহমান রাকিবকে হাতেনাতে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে ফেনসিডিল অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেন।পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।





















