০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের দুই ভাই-বোনকে কুপিয়ে জখম

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৪:৪৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০
  • / 36

ইলিয়াস সরদার আরিয়ান,বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাই-বোনকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকেরা।
বৃহস্পতিবার বারইখালী গ্রামের ফজলুর রহমান হাওলাদারের ছেলে রাজু হাওলাদার ও মেয়ে শাকিলা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়।
আহত দুই ভাই-বোনকে বেলা ১০টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কামাল হোসেন মুফতি ওই দুজনের বিষয়ে বলেন, উভয়ের শরীরে ধারালো অস্ত্রের একাধীক কোপের চিহ্ন রয়েছে। প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে।
এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

বাগেরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের দুই ভাই-বোনকে কুপিয়ে জখম

প্রকাশ : ০৪:৪৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০