০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১০:০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • / 67

নিজেস্ব প্রতিবেদক,ঢাকা
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে দেশটির উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। ২২ থেকে ২৪ আগস্ট ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে জোহানেসবার্গের ও.আর. ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেডিসন বøæ হোটেল স্যান্ডটনে নিয়ে যাওয়া হবে। দক্ষিণ আফ্রিকা সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।
এর আগে, রোববার (২০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বলেছিলেন, ‘এই সম্মেলনের ফাঁকে আমরা বেশ কয়েকটি বৈঠক করতে যাচ্ছি। শেষ মুহূর্তে বৈঠকগুলো চূড়ান্ত হওয়ায় এগুলো এখন প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ১০:০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩