১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে বোনের বিয়েতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাইয়ের মৃত্যু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৯:০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • / 60

অমর চাঁদ গুপ্ত অপু, দিনাজপুর
দিনাজপুরের ফুলবাড়ীতে শিক্ষিকা বোনের বিয়েতে বৈদ্যুতিক স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  বিপ্লব বর্মনের (২৫) মর্মান্তিক মৃতু্য হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত সোমবার (১২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ফুলবাড়ী উপজেলার ৪নং বেতদীঘি ইউনিয়নের চকমথুরা গ্রামে। নিহত  বিপ্লব বর্মন চকমথুরা গ্রামের শ্রী বলাই চন্দ্র বর্মনের ছেলে এবং শিক্ষিকা শম্পা রানীর কাকাতো ভাই ছিলেন। বিরামপুর সরকারি কলেজের স্নাতক (পাশ) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ৪নং বেতদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস।
স্থানীয়রা জানান, গত সোমবার (১২ জুন) দুপুর থেকেই  বিপ্লব বর্মনের পাশের বাড়ীর কাকাতো (চাচাতো) বোন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শম্পা রানীর বিয়ের আয়োজন চলছিল। এরই অংশ হিসেবে নির্ধারিত প্যান্ডেলে নিমন্ত্রিত অতিথিদের দুপুরে খাওয়ার পরিবেশন চলছিল। অতিথিদের সার্বিক দেখাশুনার দায়িত্ব পালন করছিলেন  বিপ্লব বর্মন। দুপুরের খাওয়া-দাওয়ার পর্ব শেষে ঘটনার সময় প্যান্ডেলের গেটের সামনে থাকা বৈদ্যুতিক স্ট্যান্ড ফ্যানটি সরাতে যান  বিপ্লব বর্মন। কিন্ত ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত থাকায় ফ্যানটি ধরার সঙ্গে সঙ্গে  বিপ্লব বর্মন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ফ্যানটি তার শরীরের ওপর পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লব বর্মনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিয়ের আনন্দের অনুষ্ঠানটি শোকের বিষাদে পরিণত হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, যুবকের মৃতু্যর বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

দিনাজপুরে বোনের বিয়েতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাইয়ের মৃত্যু

প্রকাশ : ০৯:০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩