০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
গণস্বাস্থ্য কেন্দ্রের অ্যান্টিবডি টেস্ট কিটের অনুমোদন দেয়নি ঔষধ প্রশাসন অধিদপ্তর
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৪:৫৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / 62
অনলাইন ডেস্ক
গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা পরীক্ষার র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের অনুমোদন দেয়নি ঔষধ প্রশাসন অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
এতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারিগরি কমিটির সুপারিশ ঔষধ প্রশাসন অধিদপ্তর গ্রহণ করেনি এবং জিআর কোভিড-১৯ র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের নিবন্ধন দেয়নি।
দেশের এই জরুরি অবস্থায় এ সিদ্ধান্ত দুঃখজনক বলেও জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
আজ বিকেলে এক ইমেইলে ঔষধ প্রশাসন অধিদপ্তর অ্যান্টিবডি টেস্ট কিটের অনুমোদন না দেওয়ার বিষয়টি গণস্বাস্থ্য কেন্দ্রকে জানায়।





















