০৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
খুলনায় নৌকার খালেকের হ্যাট্রিক জয়
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৪:০৫:০০ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / 64

নিজেস্ব প্রতিবেদক,খুলনা
খুলনায় মেয়র পদে টানা তৃতীয় জয় পেলেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। সোমবার সন্ধ্যায় বেসরকারি ফলে তাকে নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
নৌকা প্রতীকে আব্দুল খালেক পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন ইসলামী আন্দোলনের মো. আব্দুল আউয়াল। নির্বাচনে হাতপাখা প্রতীকে তার ভোট সংখ্যা ৬০ হাজার ৬৪।
এরআগেও ২০০৮ ও ২০১৩ সালের নির্বাচনে জয়ী হয়ে খুলনা সিটির মেয়র হন তালুকদার আব্দুল খালেক।
খুলনা সিটির ৩১ টি ওয়ার্ডে মোট ভোট কেন্দ্র ২৮৯টি। মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।
এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দী ছিলেন পাঁচজন। আর সাধারণ কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচনে মেয়র পদে অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধু, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান।
সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর এটি হতে যাচ্ছে খুলনায় ষষ্ঠ নির্বাচন। আগের ৫ সিটি নির্বাচনে তিনবার বিএনপি ও দুইবার আওয়ামী লীগের প্রার্থীরা মেয়র পদে নির্বাচিত হয়েছেন।
এরমধ্যে ১৯৯৪ ও ২০০২ সালের সিটি নির্বাচনে মেয়র হন বিএনপির শেখ তৈয়বুর রহমান আর ২০১৩ সালে মেয়র হয়েছিলেন মো. মনিরুজ্জমান মনি। মনিকে সেই নির্বাচনে সমর্থন দিয়েছিলো বিএনপি।





















