০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে সিটিতে নৌকার বিজয়

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৩:০০:০০ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • / 68
নিজেস্ব প্রতিবেদক,খুলনা 
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয় হয়েছে। বেসরকারি ফলাফলে ৫৩ হাজার ৪০৭ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত (নৌকা প্রতীক)।
সোমবার (১২ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল শিল্পকলা একাডেমিতে রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা শুরু করেন।
বেসরকারি ফলাফলে নৌকার আবুল খায়ের আবদুল্লাহ ভোট পেয়েছেন ৮৭ হাজার ৭৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট।
বিসিসি নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, জাতীয় পার্টির প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, জাকের পার্টির মিজানুর রহমান, স্বতন্ত্র হিসেবে সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে সাবেক ছাত্রদল নেতা কামরুল আহসান রুপন প্রমুখ।
বরিশালে ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সিটি করপোরেশনটিতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।

Please Share This Post in Your Social Media

বরিশালে সিটিতে নৌকার বিজয়

প্রকাশ : ০৩:০০:০০ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩