০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
কক্সবাজার ১০১ জনের করোনা পজিটিভ,সদরে ৬৩ জন
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৩:০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / 41
মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বুধবার (২৪ জুন) ১০১ জনের করোনা পজিটিভ হয়েছে। সেখানে কক্সবাজার সদরে সর্বোচ্চ ৬৩ জন রয়েছে। ৩ জন ফলোআপ পরীক্ষা পজিটিভ হয়েছে।
পজিটিভ ১০১ জনের মধ্যে নতুন শনাক্ত ৯৮ জন। এদের মধ্যে কক্সবাজার জেলায় ৮৮ জন, পার্বত্য বান্দরবান জেলায় ৭ জন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুইজন ও রোহিঙ্গা শরণার্থী শনাক্ত হয়েছেন একজন। এ দিন মোট স্যাম্পল টেষ্ট হয়েছে ৫৮৬ জনের। কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে কক্সবাজার সদরে ৬৩ জন, রামু উপজেলায় ৫ জন, উখিয়া উপজেলায় ৪ জন, টেকনাফ উপজেলায় একজন, চকরিয়া উপজেলায় ৫ জন, পেকুয়া উপজেলায় দুইজন, মহেশখালী উপজেলায় একজন ও কুতুবদিয়া উপজেলায় ৭ জন এবং বান্দরবান জেলায় ৭ জন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুইজন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরে একজন রয়েছেন। এ দিনের টেষ্টে সন্দেহভাজন ৪৮৫ জন রোগীর করোনা রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।





















