০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এর পদত্যাগ দাবীতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১১:১৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / 40
কুড়িগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ বে-সরকারী কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরামের উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এর পদত্যাগ দাবীতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৪ জুন) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, করনাকালীন সময়ে প্রায় ৫ হাজার শিক্ষক সরকারের কোন প্রকার অনুদান না পেয়ে মানবেতর জীবন করছেন। সংবাদ সম্মেলনে ২০১৮ সালের জনবল কাঠামো সংশোধন ও পর্যালোচনা কমিটিতে পর্যান্ত তথ্য ও উপাত্ত না দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন আর রশিদ দায়িত্বহীনতা ও সহযোগীতা না করায় শিক্ষকগন ভিসি’র পদত্যাগ দাবী করেন।ইতিপূর্বে প্রতিষ্ঠান সমূহ ৩ হাজার থেকে ১০ হাজার টাকা সম্মানি দিলেও বর্তমানে তাও বন্ধ রয়েছে। ৫ হাজার শিক্ষকের পরিবার পরিজনের কথা বিবেচনা করে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়।





















