০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
চকরিয়া রেডজোনে লকডাউন কার্যকরে সহযোগিতা করছে স্বেচ্ছাসেবকরা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:২৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / 35
মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার
আজ ২৪ শে জুন কক্সবাজারের চকরিয়া পৌরশহরের রেডজোনে লকডাউনে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠনের বেশ কিছু যুবক-তরুণ। তারা মহাসড়কে চলাচলরত যাত্রীবাহি গাড়িকে সঠিক পথে, মাক্স পরতে ও করোনা বিষয়ক সচেতনমুলক নানা কথা শোনাতে প্রচণ্ড ব্যস্ত। তারা প্রতি গাড়িতে যাতাযাতরত যাত্রীদের করোনার ভয়ানক পরিস্থিতির কথা বলছেন। সচেতন করছেন। খোঁজ নিয়ে জানা গেল, স্বেচ্ছাসেবক যুবক-তরুণগুলো চকরিয়া উপজেলা প্রশাসনকে বিনাপারিশ্রমিকে স্বেচ্ছায় দেশের মানুষকে সচেতন করতে কাজ করছে।
করোনা আক্রান্তের নিরিখে চকরিয়া পৌরশহর ‘রেড জোন’। তার মধ্যে চকরিয়া পৌরসভা ও ডুলাহাজারা ইউনিয়নের দুইটি ওয়ার্ড এলাকাকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে। এই পরিস্থিতিতে লকডাউন কড়া হাতে মোকাবিলায় নেমেছে উপজেলা প্রশাসন।





















