০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
যশোরের শার্শায় এক পুলিশ কনস্টেবল সহ ৪ জন করোনায় আক্রান্ত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:২১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / 34
মোঃ নজরুল ইসলাম,শার্শা(যশোর)
যশোরের শার্শা ও বেনাপোলে এক পুলিশ কনস্টেবল সহ ৪ জনের
দেহে কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়েছে।
এ নিয়ে শার্শা উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০ জন।
বুধবার (২৪ জুন) বেলা ১২ টার সময় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে এই ৪ জনের আক্রান্তের রিপোর্ট পেয়েছি বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।
আক্রান্তদের মধ্যে রয়েছে বেনাপোল চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশনে কর্মরত এক কনস্টেবল, বেনাপোল নারায়নপুর গ্রামের এক বাসিন্দা ও অপর দুইজন শার্শা উলশি ইউনিয়নের বাসিন্দা।
করোনা আক্রান্তরা স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন। ওই সব এলাকা ভিত্তিক লকডাউন করা হবে বলে জানান ইউসুফ।





















