০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
কক্সবাজার ল্যাবে ৪২২ জনের নমুনা পরীক্ষায় একদিনে ১১৬ জন পজিটিভ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০২:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
- / 40
মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবের করোনা টেষ্টে ‘পজিটিভ’ রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। আজ মঙ্গলবারের (২৩ জুন) টেষ্টে করোনা ‘পজিটিভ’ এসেছে ১১৬ জন। মাত্র ৪২২ জনের টেষ্টে এই ফলাফল এসেছে। এ দিন কক্সবাজার সদরে রোগীর সংখ্যা কমলেও বেড়ে গেছে পার্বত্য বান্দরবান জেলায়। এই জেলাতে একদিনেই শনাক্ত হয়েছে ৪০ জন করোনা রোগী।
অন্যদিকে কক্সবাজার জেলায় বাড়তে শুরু করেছে টেকনাফ, উখিয়া ও কুতুবদিয়া উপজেলায়। মঙ্গলবার এই তিন উপজেলার মধ্যে উখিয়ায় ১৮ জন, টেকনাফে ২০ জন ও কুতুবদিয়ায় ১৫ জন নতুন রোগী ‘পজিটিভ’ হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া।
তাঁর দেয়া তথ্য মতে, মঙ্গলবার (২৩ জুন) ‘পজিটিভ’ আসা ১১৬ জনের মধ্যে ১১৩ জন নতুন রোগী ও ৩ জন ফলোআপ রোগী রয়েছেন। এছাড়াও নতুন শনাক্ত ১১৩ জনের মধ্যে কক্সবাজার জেলার বাসিন্দা রয়েছেন ৭০ জন, বান্দরবান জেলার ৪০ জন ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৩ জন রোগী শনাক্ত হয়েছে।
সুত্র মতে, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে কক্সবাজার সদরে ৩ জন, রামু উপজেলায় দুইজন, উখিয়া উপজেলায় ১৮ জন, টেকনাফ উপজেলায় ২০ জন, চকরিয়া উপজেলায় ৫ জন, মহেশখালী উপজেলায় ৭ জন ও কুতুবদিয়া উপজেলায় ১৫ জন এবং পার্বত্য বান্দরবান জেলায় ৪০ জন ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সাতকানিয়া উপজেলায় ৩ জন।
অপরদিকে এ দিন সন্দেহভাজন ৩০৬ জন রোগীর রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।





















