০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সিটি কর্পোরেশন নির্বাচন: চলছে ভোট গণনা, দুই সিটিতে এগিয়ে নৌকা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১১:৫৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / 69

নিজেস্ব প্রতিবেদক,খুলনা ও বরিশাল
খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ইভিএমে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দুই সিটিতে এগিয়ে আছে আওয়ামী লীগের প্রার্থীরা। বরিশালে ৪৬ কেন্দ্রে ভোট গণনা শেষে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর নৌকা পেয়েছে ৩২ হাজার ৯৯৯ ভোট এবং ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিমের হাতপাখা পেয়েছেন ১০ হাজার ১৭৯ ভোট।
অন্যদিকে খুলনা সিটিতে ৮ কেন্দ্রে ভোট গণনা শেষে আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেকের নৌকা পেয়েছে ৩ হাজার ৭৯১ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আ. আউয়ালের হাতপাখা পেয়েছেন ৬৯৭ ভোট।
এর আগে বড় কোনো ঝামেলা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয় খুলনা ও বরিশাল সিটি নির্বাচনে। সারাদিন উৎসবমুখর পরিবেশে দুই সিটিতেই ভোট দিয়েছেন ভোটাররা। এবার প্রথম ভোটে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহার হলেও ভোট দিতে কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন ভোটাররা।
ভোটগ্রহণ সুষ্ঠু করতে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়েছিলো নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রগুলো রাখা হয় সিসিটিভি ক্যামেরার নজরদারিতে যা নির্বাচন কমিশন থেকে পর্যবেক্ষণ করা হয়।
নির্বিঘ্নে ইভিএমে ভোট দিতে পেরে খুশি বেশিরভাগ মানুষ। তবে কিছু কেন্দ্রে কারিগরি সমস্যা, বয়স্কদের আঙুলের ছাপ না মেলাসহ বিভিন্ন কারণে ভোটদানে ছিল ধীরগতি।





















