০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
চাটখিলে “টবগা যুব সংঘ” এর আত্মপ্রকাশ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১০:৪৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
- / 37
মোজাম্মেল হক, চাটখিল(নোয়াখালী)
চাটখিলে “টবগা যুব সংঘ” এর আত্মপ্রকাশ। মানবসেবাকে লক্ষ্য উদ্দেশ্য করে চাটখিল পৌরসভার ৯নং ওয়ার্ডে আত্মপ্রকাশ করলো “টবগা যুব সংঘ” নামের সামাজিক সংগঠনের।
জানা যায়, প্রবাসে প্রতিষ্ঠিত বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক আলম রাব্বানীর উদ্যোগে উক্ত ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা ও অংশ গ্রহণের মাধ্যমে এই সংগঠনের পথচলা শুরু। শুরুতেই ব্যপক সাড়া জাগিয়েছে সংগঠনটি। যার মূলে রয়েছে সংগঠনের আকর্ষণীয় কিছু উদ্যোগ যার মধ্যে উল্লেখযোগ্য হলো, এলাকার কর্মহীন তরুণদের কর্মসংস্থানের সৃষ্টি, সরকারি সহযোগিতায় এলাকার যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, বিনা সুদে ব্যবসা এর জন্য আর্থিক সহায়তা প্রদান, বিনামূল্যে রক্তদান কর্মসূচি ইত্যাদি। বর্তমানে উক্ত ওয়ার্ডের বিভিন্ন জায়গায় রাস্তার পাশে সংগঠনটির উদ্যোগে ৫০ টি ফলজ-বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। এছাড়াও ইতোমধ্যে সংগঠনটি ব্যপক প্রসারের মাধ্যমে এলাকার সকল পেশা- শ্রেণী মানুষের আস্থা অর্জন করেছে।
সংগঠনের সভাপতি আলম রাব্বানী হৃদয় বলেন, সামাজিক কাজে নিজ এলাকার মানুষকে উৎসাহিত করা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। পাশাপাশি যেকোনো সামাজিক সমস্যা ও সম্ভাবনার ক্ষেত্রে আমরা কাজ করে যাবো। আমাদের এই কার্যক্রম বর্তমানে এলাকা ভিত্তিক হলেও পরবর্তীতে চাটখিল উপজেলা ব্যপি করার ইচ্ছা আছে আমাদের। এলাকা ভিত্তিক উৎপাদন মূখী কার্যক্রম হাতে নিতে আমরা ইচ্ছুক, এইক্ষেত্রে সংগঠনের সকল সদস্য সহ এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।
সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি হলেন আলম রাব্বানী রিদয় এবং সাধারণ সম্পাদক আরমান হোসেন আরমান।
অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেনঃ সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সহ-সাধারন সম্পাদক আরিফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন, কোষাধাক্ষ্য, সাইফুল ইসলাম সুজন।অর্থ কালেকশনঃ শিফাত, রিয়াজ,আকাশ, কিরন, সুজন।ক্রিড়া সম্পাদক কিরন,রাজন,বাদল।
ইভেন্ট ম্যনেজমেন্ট মাসুম,আব্দুল করিম
,ওয়াসিম,রাব্বি,পাপ্পু। ইভেন্ট উপস্থাপক
হৃদয়,আকাশ,রিয়াদ,মাহফুজ,কবির।
মিডিয়া মার্কেটিং এন্ড ক্রিয়েটিভ আইডিয়া ডিরেক্টর রানা,বাপ্পি।
সোস্যাল মিডিয়া এন্ড ইউটিউব হ্যন্ডেলার,শিফাত,নাইম,পাপ্পু।ভলুন্টার হ্যান্ডেলিং টিম লিডার’স রাব্বি,ফরহাদ,মাসুম,রকি,আকাশ, শিফাত,কবির। বার্ষিক প্রতিবেদন টিম মেম্বার সুজন,রাশেদ,মুরাদ।





















