০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে নতুন আক্রান্ত ৩৩,সুস্থ্য ৩, লকডাউন চলছে ৩ উপজেলায়

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:২৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
  • / 36

মোজাম্মেল হক,চাটখিল(নোয়াখালী)
নোয়াখালীতে নতুন করে আরও ৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত -১৭৪০ জন, মৃত্যু-৪০ জন ও সুস্থ হয়েছেন ৬৬৮ জন।
মঙ্গলবার ২৩ই জুন সকাল ১০ টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি বলেন, গত ২০ ও ২১ ই জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ২২ই জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে। এযাবৎ দুইটি ল্যাবে মোট স্যাম্পল প্রেরণ-৯৭৬৯ জনের, ফলাফল এসেছে- ৮৫৭০ জনের।
আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩৪ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৯৯৮ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন।
করোনার ভাইরাসের সংক্রমন ও মৃত্যু বেড়ে যাওয়ায় নোয়াখালীর ৩টি উপজেলা সদর,বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় লকডাউন চলছে। রাস্তায় চেকপোস্ট বসিয়ে সর্তক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে প্রধান সড়ক ও পাড়া-মহল্লায় মাইকিং করছে প্রশাসন। লকডাউন না মেনে দোকান খোলা রাখা ও রাস্তায় অবাধে ঘোরাফেরা করার অপরাধে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে ৩৯৫০০ টাকা জরিমানা এছাড়া সড়কে যানবাহন চলাচল করায় ১৮টি গাড়ী আটক করেছে মোবাইল কোর্ট ।
নোয়াখালীর করোনা আক্রাস্তে সংখ্যা উপজেলা ভিত্তিক তথ্য: বেগমগঞ্জে সর্বোচ্চ- ৫৯১ জন,সদরে-৫৭৫জন, চাটখিলে-১১০জন, সোনাইমুড়ীতে-৮৮জন,কবিরহাটে-১৪৩জন, কোম্পানীগঞ্জে-৫৫ জন, সেনবাগে-৮৫ জন, হাতিয়া-১২ জন ও সুবর্ণচরে-৮১ জনসহ মোট জেলায়- ১৭৪০ জন আক্রান্ত।

Please Share This Post in Your Social Media

নোয়াখালীতে নতুন আক্রান্ত ৩৩,সুস্থ্য ৩, লকডাউন চলছে ৩ উপজেলায়

প্রকাশ : ০৮:২৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০