০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পাচারকালে বিএসএফের হাতে বাংলাদেশি শিশু আটক

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৭:৫৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
  • / 48

মোঃ নজরুল ইসলাম,বেনাপোল
ভারতে পাচারকালে বাংলাদেশি এক শিশুকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)
গতকাল সোমবার এক বিবৃতিতে বিএসএফ জানায় শনিবার পেট্রোপোল চেকপোস্টে মালবাহী ট্রেনের ফাঁকা কামরা ১২ বছর বয়সি ছেলেটিকে উদ্ধার করা হয়। 
এতে আরও বলা হয়, ‘শিশুটির বাড়ি বাগেরহাট জেলার ইলিশা গ্রামে। শিশুটি জানিয়েছে, কলকাতায় চাকরি দেওয়া আশ্বাস দিয়ে এক দালাল তাকে বেনাপোলে নিয়ে আসে। বেনাপোল রেলওয়ে স্টেশনে পৌঁছালে একজন অপরিচিত নারী তাকে মালবাহী ট্রেনের ফাঁকা কামরায় তুলে দেন। ট্রেনটি বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশে ছেড়ে এসেছিল। শিশুটিকে বলা হয়েছিল, ট্রেনটি কলকাতায় যাবে। স্বাস্থ্য পরীক্ষার পরে শিশুটিকে বনগাঁ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ভারতে পাচারকালে বিএসএফের হাতে বাংলাদেশি শিশু আটক

প্রকাশ : ০৭:৫৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০