০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা থেকে ভুয়া ডিআইজি গ্রেপ্তার

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
  • / 37

অনলাইন ডেস্ক
গাইবান্ধায় ভুয়া শিল্পমন্ত্রীর পর এবার পুলিশের ভুয়া ডিআইজি মাসুদ সরকারকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের পশ্চিম চৌরাস্তা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এরআগে গত ২০ জুন রাতে ভূয়া শিল্পমন্ত্রী নাসির উদ্দিন (২৮) নামে এক প্রতারককে সুন্দরগঞ্জ উপজেলার বৈদ্যনাথ গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মাসুদ সরকার গোবিন্দগঞ্জ উপজেলার চকরহিমাপুর মধ্যপাড়া এলাকার মজিদ সরকার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, কখনও পুলিশের ডিআইজি, কখনও সেনা বাহিনীর কর্মকর্তা, আবার কখনও নারী নেত্রী পরিচয় দিয়ে কণ্ঠ নকল করে প্রতারণা করার অভিযোগে তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আদালতেও আরও ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।
তিনি আরও জানান, মাসুদ গত ১৪ জুন রাতে তার প্রতিবেশি সৌদি প্রবাসী জাকির হোসেনের কণ্ঠ নকল করে জাকিরের মামিকে ফোন করে বলে,‘মামি আমি জাকির, সৌদি পুলিশের কাছে ধরা পড়েছি, মাকে ফোনটা দেন।’ পরে মাকে বলে, ‘১০ মিনিটের মধ্যে ৩০ হাজার টাকা বিকাশে না দিলে সৌদি পুলিশ আমাকে জেলে ঢোকাবে।
ওসি বলেন, এই ফোন পেয়ে জাকিরের স্বজনরা তার দেয়া বিকাশ নম্বরে দুই বারে মোট ২৫ হাজার টাকা পাঠিয়ে দেন। এর কিছুক্ষণ পর পুনরায় জাকির ফোন করে কান্নাকাটি করে এবং আরও ১৫ হাজার টাকা বিকাশে পাঠাতে বলে। আবারো জাকিরের স্বজনরা ১৫ হাজার টাকা সংগ্রহ করেন। পরে টাকা পাঠানোর আগে ওই নম্বরে ফোন দেন। কিন্তু ফোন নম্বরটি বন্ধ পান। এতে তাদের সন্দেহ হয়। বিষয়টি জাকিরের বাবা থানায় এসে পুলিশকে অবহিত করেন। থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হয় এটি প্রতারক মাসুদ সরকাররের ব্যবহৃত ফোন নম্বর। কিন্তু মোবাইল ফোনের সিমটি তার নামে রেজিস্টেশন করা নাই। পুলিশ প্রাথমিক তদন্তে আরও অবগত হয় মাসুদ তার সহযোগী একই গ্রামের তুহিন মিয়াসহ কতিপয় সিম বিক্রয়কারীর সহায়তায় এই সব মোবাইল ফোনের সিম সংগ্রহ করে। আবার বিশিষ্ট ব্যক্তিদের মোবাইল ফোন নম্বরও ক্লোন করে এইসব প্রতারণা করে।
তিনি আরও বলেন, এসব ঘটনার পরেও গত ১৯ জুন মাসুদ নিজেকে পুলিশ হেডকোয়ার্টাস এর ডিআইজি পরিচয় দিয়ে তার নিজের মামলা সংক্রান্ত ব্যাপারে থানায় তদবির করে।

Please Share This Post in Your Social Media

গাইবান্ধা থেকে ভুয়া ডিআইজি গ্রেপ্তার

প্রকাশ : ০৬:০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০