০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক‌রোনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালকের মৃত্যু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৭:০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
  • / 63

অনলাইন ডেস্ক
করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক (জেডি) শেখ ফরিদ উদ্দিন সোয়াদ মারা গেছেন। তি‌নি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছি‌লেন। সোমবার সকা‌লে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্ত্রী ও ৬ বছরের এক ছেলে রেখে গেছেন ফরিদ উদ্দিন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেখ ফরিদ মারা গেছেন। তবে তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা সেটি ডেথ সার্টিফিকেট পেলে নিশ্চিত হওয়া যাবে।
প্রসঙ্গত, ২০১০ সালে সহকারী পরিচালক হিসেবে তিনি বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

ক‌রোনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালকের মৃত্যু

প্রকাশ : ০৭:০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০