০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটের পাঁচবিবিতে রানা প্লাজায় ক্ষতিগ্রস্থ ৬টি পরিবার পেলো ব্র্যাকের নগদ অর্থ সহায়তা

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:৪১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
  • / 37

মোস্তাকিম হোসেন,পাঁচবিবি(জয়পুরহাট)
ঢাকার সাভারের রানাপ্লাজা গার্মেন্টস ধ্বংসের সময় কর্মরত জয়পুরহাটের পাঁচবিবিতে ৬টি ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বে-সরকারী সংস্থা ব্র্যাক।
পাঁচবিবি ব্র্যাক এরিয়া অফিসের আয়োজনে গতকাল রবিবার বিকেলে এসব পরিবারের মাঝে নগদ সাড়ে পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়। 
এসময় স্থানীয় কমিশনার আব্দুর রাজ্জাক, ব্র্যাকের জয়পুরহাট আঞ্চলিক ম্যানেজার ইমরুল চৌধুরী, ব্র্যাকের জেলা টেকনিক্যেল ম্যানেজার মশিউর রহমান, ব্র্যাকের জেলা সমন্বয়কারি শ্রী অমল কুমার দাম, পাঁচবিবি ব্র্যাক এরিয়া ম্যানেজার শহিদুর রহমান ও আইন বিষয়ক কর্মকর্তা সেমাজুম মনিরা অনেকে উপস্থিত ছিলেন।
পাঁচবিবি এরিয়া ম্যানেজার জানান, এ পর্যন্ত উপজেলায় ১২১৫টি আদিবাসি পরিবারের মাঝে পনের’শ করে প্রায় ৫০ লাখ টাকা, অতিদরিদ্র ২৪৫৪টি পরিবারের মাঝে ৮০ হাজার টাকার পুই শাক ও মিষ্টি কুমড়ার বীজ বিতরণ, ৮২৫টি পরিবারের মধ্যে ২ হাজার পিস করে সাবান ও হাপিক বিতরণ করা হয়। জেলা কর্মকর্তা ইমরুল চৌধুরী বলেন, দেশের উন্নয়নের চাকা সচল রাখতে সরকার ও ব্র্যাকের নির্দেশে করোনার মধ্যেও প্রায় ৭ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। তিনও আরো বলেন, জেলায় ব্র্যাকের সাড়ে ৭ হাজার গ্রাহকের জমানো প্রায় দেড় কোটির উপরে সঞ্চয়ের টাকা ফেরৎ দেওয়া হয়। এছাড়া প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ডাক্তার ও নার্সদের জন্য উপকরণ প্রদান করা হয়। করোনার বিস্তার রোধে জনসচেতনতা মুলক লিফলেট বিতরণ ও মাইকে প্রচার সহ ব্র্যাকের প্রতিটি কর্মিকে মাস্ক, সানিটেশন, হ্যান্ডগ্লোভ সহ বিভিন্ন উপকরণ দেওয়া হয় বলেও জানিয়েছেন ব্র্যাকের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

জয়পুরহাটের পাঁচবিবিতে রানা প্লাজায় ক্ষতিগ্রস্থ ৬টি পরিবার পেলো ব্র্যাকের নগদ অর্থ সহায়তা

প্রকাশ : ০৬:৪১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০