০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৬:৩৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
- / 35
মোজাম্মেল হক চাটখিল(নোয়াখালী)
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভাবের তাড়নায় এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। গতকাল রোববার (২১ জুন) দুপুরে ওই দুই সন্তানের জননী ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত গৃহবধূ সানজিদা আক্তার (২৫) উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নতুন মন্ত্রীবাড়ির আনোয়ার হোসেনের স্ত্রী।
কোম্পানীগঞ্জ থানার এসআই মাহফুজুর রহমান ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে জানান, অভাবের কারণে স্বামীর ওপর অভিমান করে রোববার ভোররাতে বাবার বাড়ির পুকুর ঘাটে ওই গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সূত্রে তিনি জানতে পেরেছেন।
তবে, চরপার্বতী ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল বিষয়টি সম্পর্কে আজকের নোয়াখালী’কে জানান, মহিলাটা আত্মহত্যা করেছে এটা সত্য। কিন্তু অভাবের তাড়ানায় করে নি। পারিবারিক অন্য কোনো সমস্যা থাকতে পারে।
কোম্পানীগঞ্জ থানার ওসি আরিফুর রহমান আজকের নোয়াখালী’কে বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে রোববার রাত পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেননি।











