০৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় চট্টগ্রামে আরও এক ডাক্তারের মৃত্যু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৫:৩৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
  • / 35

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও একজন চিকিৎসকের (অবসরপ্রাপ্ত) মৃত্যু হয়েছে। তিনি প্রখ্যাত নাক, কান ও গলা (ইএনটি) বিশেষজ্ঞ ডা. ললিত কুমার দত্ত।

গতকাল রবিবার রাত ১১টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডা. ললিত কুমার দত্তকে নিয়ে করোনায় এখন পর্যন্ত ৪৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন চিকিৎসক।’

এর আগে, করোনায় আক্রান্ত হয়ে গত ৩ জুন চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. এহসান, ৪ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মুহিদুল হাসান এবং ১৭ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সিনিয়র আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নুরুল হক মারা যান।

Please Share This Post in Your Social Media

করোনায় চট্টগ্রামে আরও এক ডাক্তারের মৃত্যু

প্রকাশ : ০৫:৩৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০